সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে বাটা শো-রুম ভাংচুর ও লুটপাটের ঘটনায় আটক-৪

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ২৬১ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান অনিক (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।

পুলিশ জানায়, গাজীপুরের বোর্ড বাজার এলাকার বাটা শোরুম এর ম্যানেজার তাসলিম বাদি হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই যৌথবাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটার শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে এ ঘটনায় সরাসরি জড়িত, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদতদাতাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলামান রয়েছে বলেও জানান তিনি।