শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

পথ ভিন্ন কিন্তু গন্তব্য এক

নিজস্ব প্রতিবেদক | দুর্জয় টোয়েন্টিফোর ডটকম: / ৩৩৬ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

এম. শরীফ হোসেন: পথ ভিন্ন হলেও তাদের গন্তব্যস্থান এক। আজ এমনটিই প্রমাণ করেছে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ।

জানা গেছে, ইউনিয়ন বিএনপি’র বর্তমান সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু সিদ্দিক মিয়া, বিএনপি’র সাধারণ সম্পাদক আইনুল হক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই.এম মেহেদী হাসান এরা সবাই আলাদা ও নিজস্ব পথ ধরে চলছেন। মতের পার্থক্য, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তাদের সাথে আঁতাত করে চলা এবং আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে পথ চলার এই বিভাজন।

বিভাজনের এই সময়ে কেউ কারো ডাকে সাড়া দেয়না। যার যার গ্রুপ নিয়ে তারা নিজ নিজ প্রচারণায় ব্যস্ত। কিন্তু সবকিছু ছাড়িয়ে আজ তাদের মাঝে লক্ষ্য করা গেছে ভিন্ন চিত্র। নরসিংদী -২ (পলাশ) আসনের বিএনপির সাবেক মন্ত্রী ড. আঃ মঈন খান সাহেব এর নির্দেশে আখালিয়া সোনাইর টেক এল.জি.ই.ডি রাস্তা থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তাটির মেরামতের কাজ উদ্বোধন ও পরিদর্শন করতে আমদিয়া ইউনিয়নের সকল নেতাকর্মী এক হয়ে সেখানে পৌঁছেছে। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, সেক্রেটারি, ছাত্রদল সভাপতি পদ প্রার্থী শাহিন খান, সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। স্থানীয়দের মতে ইউনিয়ন বিএনপি’র মাঝে আলাদা করে নিজ নিজ গ্রুপ থাকলেও বিএনপি ও তাদের নেতা ড. আব্দুল মঈন খান প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ। বিষয়টি এমন যেনো যে যেই পথেই চলেনা কেনো দল ও নেতা তাদের একজন গন্তব্যও এক।