শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

পর্তুগালে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

পর্তুগাল থেকে ডাল্টন জহির / ২০৭ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

পর্তুগালে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নতুন বর্ষবরণ ১৪৩২ উদযাপন করা হয়েছে। গতকাল (১৯ এপ্রিল) ফ্যামিলিস ইন পর্তুগাল কর্তৃক লিসবনেরভিতো পার্কে এই বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এতে ৫০টি পরিবার সহ প্রায় দুই শতাধিক বাংলাদেশী অংশগ্রহণ করেন। মিলন মেলায় বাংলা সংস্কৃতির পান্তা-ইলিশের আয়োজন সহ দেশীয় বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।

দেশীয় সংস্কৃতির ভিন্নমাত্রার এই আয়োজনে অগ্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পর্তুগালে অবস্থানরত বিথী মাইন, রাহিম ফেরদৌসী রিহাজ ,বানি,নয়ন রাফি,নাহাজ প্রমূখ। অনুষ্ঠানে আগত বাংলাদেশীদের পদচারণায় দিনভর মুখরিত ছিলো লিসবনেরভিতো পার্ক। দর্শনার্থীরা নেচে গেয়ে দিনভর দিনটি উদযাপন করেন। এসময় তারা অনন্য এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং আয়োজক এবং সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সাংবাদিক,ব্যবসায়ী এবং পর্তুগালে বসবাসকারী বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা এই মিলন মেলায় উপস্থিত ছিলেন