শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি ‘নূরা’ গ্রেপ্তার দলীয় মনোনয়ন পেলে মাধবদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম

‘মানবতার হোটেল’ থেকে একবেলার আহার পেলো সহস্রাধিক মানুষ

মো. নুর আলম / ১৬৩ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নরসিংদীর মাধবদীতে এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগের সাক্ষী হলো এলাকাবাসী। ‘মানবতার হোটেল’-এর ব্যানারে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে সহস্রাধিক পথচারী, দুঃস্থ ও সাধারণ মানুষকে এক বেলা আহার করানো হয়েছে।

শনিবার (আজ) ২৪ মে মাধবদীর আমদিয়া ইউনিয়নে ১৫তম ইভেন্ট হিসেবে এই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগে উপকৃত সাধারন মানুষ গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের শোভা বর্ধন করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুম মোল্লা।

এই আয়োজনের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি, মোহাম্মদ আল-আমিন রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব আবু ছিদ্দিক মিয়া।
‘মানবতার হোটেল’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, এমন কার্যক্রম সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে এবং ক্ষুধার্ত মানুষের সেবায় আরও অনেককে এগিয়ে আসতে উৎসাহিত করবে। দিনভর অভুক্ত থাকা অনেক মানুষ একবেলা পেটপুরে খেতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।