শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুম আব্দুল করিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আড়াইহাজার স্পোর্টিং ক্লাব

মোঃ নুর আলম / ৪৩৩ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

 

মাধবদী এস.পি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত “মরহুম আব্দুল করিম প্রধান স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনালে ক্যামব্রিজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়াইহাজার স্পোর্টিং ক্লাব।

সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ৫ ওভারে ১০২ রানের বিশাল টার্গেট তাড়া করে জয় তুলে নেয়।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ক্যামব্রিজ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ওভারে তারা প্রতিপক্ষকে ১০২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। জবাবে আড়াইহাজার স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সজিব মিয়া। তার অনবদ্য ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। অসাধারণ পারফরম্যান্সের জন্য সজিব মিয়া “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী ক্রীড়া সংঘের সভাপতি মো: মাহফুজুর রহমান কালাম । মাধবদী ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক ইনজামামুল হক ও ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন নরসিংদী জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি। খেলাটি উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তালেব বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব কাজী মেহবুব সৃজন প্রমূখ।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর