রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে সাড়া জাগিয়েছে ‘করিমপুর প্রবাসী ঐক্য ফোরামের’ উদ্যোগে খাজনামুক্ত কোরবানির পশুর হাট নরসিংদীতে জনসেবায় জীবন উৎসর্গ করলেও শেষ বিদায় হলো ‘প্রাচীরবন্দী’ হয়ে! মাধবদীর পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর পৌরসভার কতিপয় লোকের ‘হুমকি-ধামকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিত মাধবদীর কাঁঠালিয়ায় টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর শান্ত চরমধুয়াকে অশান্ত করে তোলার নেপথ্যের কারিগর কে?? নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাধবদী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৯৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে কাজল মিয়া নামে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া (৫৭) ওই গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে দুই ভাই কাজল মিয়া ও বাদল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বাদল মিয়া তার ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মূল আসামিকে গ্রেপ্তার ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।